ফেরত নীতি
কখন কত ফি ফেরত পাবেন।
| কখন বাতিল করছেন | ফেরত |
|---|---|
| পেমেন্টের পর, প্রস্তুতি শুরুর আগে | পুরো ফি |
| প্রস্তুতি শুরু হয়েছে, আপনি এখনো অনুমোদন দেননি | ফির অর্ধেক |
| আপনি অনুমোদন দিয়েছেন বা রিটার্ন দাখিল হয়েছে | ফেরত নেই |
আমাদের কারণে প্যাকেজে বলা সময়ের মধ্যে রিটার্ন প্রস্তুত না হলে আপনি পুরো ফি ফেরত চাইতে পারেন, যদি দেরির কারণ আপনার কাছ থেকে কাগজপত্র বা উত্তর না পাওয়া না হয়। আপনি অনুমোদন দেওয়ার পর আমরা রিটার্ন দাখিল করতে না পারলেও পুরো ফি ফেরত পাবেন।
যে মাধ্যমে ফি দিয়েছিলেন, সাধারণত সেই মাধ্যমেই ১০ কর্মদিবসের মধ্যে টাকা ফেরত যায়, সঙ্গে মূসক-৬.৭ ক্রেডিট নোট।