লগইনরিটার্ন শুরু করুন

আমাদের সম্পর্কে

অভিজ্ঞ কর আইনজীবীরা আপনার আয়কর রিটার্ন তৈরি, যাচাই ও অনলাইনে জমা দেন।

সর্বশেষ হালনাগাদ: ৭ নভেম্বর ২০২৬

eTaxReturn ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন তৈরি ও জমা দেয়। আপনি ফোন থেকে কাগজপত্র পাঠান; আমাদের কর আইনজীবীরা কর হিসাব করেন, সম্পদ বিবরণী মেলান এবং আপনার অনুমোদনের পর এনবিআরে অনলাইনে জমা দেন।

যেভাবে কাজ করি

  • প্রতিটি রিটার্নে দুজন কর আইনজীবী। একজন তৈরি করেন, আরেকজন আলাদাভাবে যাচাই করেন। যাচাইয়ের আগে কোনো রিটার্ন আপনার অনুমোদনের জন্য পাঠানো হয় না।
  • আইন থেকে হিসাব। আমাদের কর হিসাবের নিয়ম এনবিআরের আয়কর নির্দেশিকা ও পরিপত্র থেকে নেওয়া, প্রতিটি অঙ্কের উৎস উল্লেখসহ। নির্দেশিকার উদাহরণগুলো আমাদের হিসাব-ব্যবস্থা টাকা পর্যন্ত মিলিয়ে দেখে।
  • আপনার অনুমতি ছাড়া কিছু জমা হয় না। চূড়ান্ত হিসাব দেখে এককালীন কোড দিয়ে আপনি অনুমোদন দিলে তবেই জমা।
  • নিবন্ধিত প্রতিনিধি, পাসওয়ার্ড ছাড়া। রিটার্ন জমা দেন এনবিআরের TRMS ব্যবস্থায় নিবন্ধিত আমাদের কর প্রতিনিধি, আপনার দেওয়া অনুমোদনে। কে জমা দিচ্ছেন, তাঁর নাম আপনার পাতায় দেখবেন। আপনার ই-রিটার্নের পাসওয়ার্ড আমরা কখনো চাই না।
  • জটিল বিষয়ে প্রস্তুত দল। কারও রিটার্নে সম্পদ বিবরণী, বিদেশের আয় বা মূলধনী মুনাফার মতো বিষয় থাকলে প্রস্তুতকারীর কাজের পাতায় সেই বিষয়ের প্রশিক্ষণ ভিডিও দেখানো হয়।
  • ফোনে অসুবিধা হলেও চলবে। আমাদের কর্মীরা আপনার হয়ে তথ্য তুলে দিতে পারেন; সম্মতি ও চূড়ান্ত অনুমোদন তখনও আপনারই থাকে।
  • ফি আগে, কাজ পরে। প্যাকেজের ফি ভ্যাটসহ লেখা থাকে; প্রতিটি পেমেন্টে মূসক-৬.৩ চালানপত্র।

আইনের উৎস

আয়কর আইন, ২০২৩-এর যেসব ধারা আমরা উল্লেখ করি তার লিংক যায় taxlaw.bd-তে, যেখানে CPA Bangladesh অর্থ আইন, ২০২৬ পর্যন্ত হালনাগাদ আইনটি বিনামূল্যে পড়ার সুযোগ দেয়। আইনের সরকারি পাঠ হলো গেজেট; কোনো অমিল হলে গেজেটই চূড়ান্ত।

যোগাযোগ

প্রশ্ন থাকলে যোগাযোগ পাতা দেখুন, অথবা লগইন করে আপনার রিটার্নের পাতা থেকে মেসেজ পাঠান।

নিজে না করে আমাদের দিয়ে করান

কাগজপত্রের ছবি পাঠান। আমাদের কর আইনজীবীরা হিসাব করবেন, যাচাই করবেন এবং আপনার অনুমোদনের পর রিটার্ন দাখিল করবেন।